Dhaka 8:15 pm, Tuesday, 15 September 2026
News Title :
নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার। চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩। রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার। ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা।

ফরিদপুরে কিশোরের মরদেহ উদ্ধার, ভ্যান নিয়ে বেরিয়ে সাকিব নিখোঁজ, বড়াল নদীতে মিলল নিথর দেহ।

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার ফরিদপুরে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সাকিবুল (১৩) নামে এক কিশোরের মরদেহ বড়াল নদী থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদীতে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত সাকিবুল রতনপুর মধ্যপাড়া গ্রামের মো. হারিছ প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মাজাট গ্রামের উত্তর পাশে বড়াল নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা সাকিবুলের মাথায় কাঠের টুকরা দিয়ে আঘাত করে হত্যা করে থাকতে পারে। পরে মরদেহ নদীর কিনারায় ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তবে এটি পুলিশের প্রাথমিক ধারণা; হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

ফরিদপুরে কিশোরের মরদেহ উদ্ধার, ভ্যান নিয়ে বেরিয়ে সাকিব নিখোঁজ, বড়াল নদীতে মিলল নিথর দেহ।

Update Time : 03:48:58 am, Monday, 14 September 2026