Dhaka 9:40 am, Saturday, 5 September 2026
News Title :
ভবিষ্যতের ঠিকানা গড়তে এগিয়ে যাচ্ছে আঙ্গিনা সিটি—পূর্বাচলে নতুন সম্ভাবনার হাতছানি। সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড,নিষ্ক্রিয় করতে র‌্যাবের অভিযান।  নীলফামারীতে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন পর্যালোচনা।  মাদকমুক্ত যুব সমাজ গড়তে চাই সামাজিক আন্দোলন। নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন।  বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের দোয়া মাহফিল। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্ট্রাডল ট্যাবলেট জব্দ ।  নওগাঁর মান্দায় চাঁদা না দেওয়ায় পিটিয়ে জখম: চিকিৎসাধীন অবস্থায় উজ্জলের মৃত্যু,প্রশাসন নিরব।  ফুলবাড়ীতে ১৫ বিজিবির পৃথক অভিযানে ফেয়ারডিল সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ। ঠাকূরগাঁওয়ে কঙ্কাল চূরি, মুসলিম সম্প্রদায়ে আতঙ্ক। 

ওসি মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার।

শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি:

পাবনার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পাবনা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) জাহিদুর রহমান বাদলসহ সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।

গত ৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে পরিচালিত এ অভিযানে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ফরিদপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, অপরাধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভবিষ্যতের ঠিকানা গড়তে এগিয়ে যাচ্ছে আঙ্গিনা সিটি—পূর্বাচলে নতুন সম্ভাবনার হাতছানি।

ওসি মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুর থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেফতার।

Update Time : 05:36:05 am, Friday, 4 September 2026