Dhaka 2:06 pm, Tuesday, 15 September 2026
News Title :
চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩। রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার। ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা। দেবিদ্বারে সাবেক ইউপি চেয়ারম্যান কাশেমের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ।

সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি।

নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো.মিজানুর রহমান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা (৩০৭) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম এমপি।

এ সময় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামাণিক।

সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের বর্তমান সভাপতি মো.রশিদুল হক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুর রহমান,শিক্ষক- শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মতবিনিময় সভায় বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন,অবকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক,অভিভাবক ও সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে সংশ্লিষ্ট অতিথিদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানটি শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Update Time : 11:57:53 am, Monday, 14 September 2026