Dhaka 8:14 pm, Tuesday, 15 September 2026
News Title :
নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার। চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩। রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার। ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা।

আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা।

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার বিভিন্ন মার্কেটে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে মোট ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার পৌরসভার সদরের বিভিন্ন মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, মিত্রপ্লাজার ২৬টি, আবদুল কাদির সুপার মার্কেটের ২৩টি এবং হাবিব সুপার মার্কেটের ৪০টি দোকানে ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। পরে প্রতিটি দোকানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান। এ সময় আড়াইহাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, লাইসেন্স পরিদর্শক মো. সুমন মিয়া, কর আদায়কারী মো. হানিফ শিকদার, সহকারী কর নির্ধারক মো. ওমর ফারুকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি মোবাইল কোর্ট চলাকালে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করার জন্য দুই দিনের সময় দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা।

Update Time : 04:02:57 am, Monday, 14 September 2026