Dhaka 1:14 pm, Tuesday, 15 September 2026
News Title :
চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩। রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার। ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা। দেবিদ্বারে সাবেক ইউপি চেয়ারম্যান কাশেমের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশীদ মনোনয়নপত্র উত্তোলন

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি |

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশীদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
(১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের পদপ্রার্থী হারুন অর রশীদ । এই সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, বিএনপির নেতা ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ, বিএনপির নেতা এ্যাডভোকেট রবিউল ইসলাম দোলন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল বারেক, জেলা সেচ্ছাসেবকের আহবায়ক সোহেল ও রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী প্রমুখ। এছাড়াও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের পর হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন, ফলে নির্বাচনী মাঠে ধীরে ধীরে সরব হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুন অর রশীদ মনোনয়নপত্র উত্তোলন

Update Time : 06:55:55 am, Thursday, 18 December 2025