Dhaka 9:12 pm, Tuesday, 15 September 2026
News Title :
নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার। চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩। রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার। ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: মহাদেবপুরের মদিনা ক্লিনিক সিলগালা। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা।

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন।

মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা গঠনের ফলে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত কর-ফি’র চাপ এবং নাগরিক সেবা পেতে ভোগান্তি বেড়েছে—এমন অভিযোগ তুলে পৌরসভা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্যামনগর পৌরসভার সোনার মোড় মাছের সেট সংলগ্ন এলাকায় শ্যামনগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামনগর একটি প্রান্তিক জনপদ। পৌর এলাকার বড় একটি অংশ এখনো গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চল। এখানকার অধিকাংশ মানুষ কৃষি, মৎস্য, শ্রম ও দিনমজুরির ওপর নির্ভরশীল। এমন বাস্তবতায় পৌরসভা গঠনের পর সাধারণ মানুষের ওপর পৌরকর, বিভিন্ন ফি ও অন্যান্য আর্থিক দায় বেড়েছে বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি, নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা নিতে এখন আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। একই সঙ্গে সেবা পেতে সময়ও বেশি লাগছে বলে অভিযোগ করেন বক্তারা।

বক্তারা আরও দাবি করেন, পৌরসভা গঠনের সময় এলাকার জনসংখ্যা, কৃষি ও অকৃষি জমির পরিমাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়েছিল কি না, তা পুনরায় তদন্ত করা প্রয়োজন।

তাদের অভিযোগ, ভুরুলিয়া ইউনিয়নের একটি বড় অংশ এবং ঈশ্বরীপুর ইউনিয়নের কিছু এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর প্রশাসনিক কাঠামো ও সাধারণ মানুষের ওপরও এর প্রভাব পড়েছে।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে শ্যামনগর উপজেলা উন্নয়ন ফোরামের আহ্বায়ক গাজী আশরাফুজ্জামান বলেন, শ্যামনগরের অধিকাংশ মানুষ শ্রমজীবী, কৃষিজীবী ও মৎস্যজীবী। এই দরিদ্র জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত কর ও ফি-এর চাপ সৃষ্টি করে কোনো উন্নয়ন কাঙ্ক্ষিত নয়।

তিনি বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু এমন উন্নয়ন চাই না, যার বোঝা দরিদ্র মানুষের কাঁধে চাপবে। শ্যামনগরের বাস্তবতা ও মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনা করে পৌরসভা ব্যবস্থা পুনর্বিবেচনা করা প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, পৌরসভা হওয়ার পর নাগরিক সেবা পেতে সাধারণ মানুষের সময় ও খরচ বেড়েছে। বিশেষ করে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ও অন্যান্য সেবা নিতে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে তিনি দাবি করেন।

উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

মানববন্ধনে মাজট-কাশিপুর এলাকার সাবেক ইউপি সদস্য মুক্তার আলীসহ স্থানীয় কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে শ্যামনগর পৌরসভা বাতিল করে জনগণকে অতিরিক্ত আর্থিক চাপ ও নাগরিক ভোগান্তি থেকে মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার।

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন।

Update Time : 03:40:53 am, Monday, 14 September 2026