Dhaka 5:25 pm, Wednesday, 16 September 2026
News Title :
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন। দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার। চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩।

রাঙামাটির পর্যটনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান: জাতীয় ট্যুরিজম কনফারেন্সে গবেষকদের পরামর্শ

প্রতিনিধি, আহমদ বিলাল খান:

রাঙ্গামাটির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোক্তা ও সরকারি-বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে জাতীয় ট্যুরিজম কনফারেন্স–২০২৬ থেকে। গবেষকরা বলেন, পরিকল্পিত বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে রাঙ্গামাটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে রূপ নিতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পর্যটন উন্নয়নের নানা দিক তুলে ধরা হয়।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, টেকসই পর্যটনের জন্য নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বাস্তবভিত্তিক উদ্যোগ ও কমিউনিটি সম্পৃক্ততা জরুরি।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, এআই, ডিজিটাল প্ল্যাটফর্ম ও উদ্যোক্তাদের বিনিয়োগই পর্যটন খাতকে এগিয়ে নেবে।

রাঙ্গামাটি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারলে রাঙ্গামাটি আন্তর্জাতিক মানের পর্যটন শহরে পরিণত হবে।

কনফারেন্সে টেকসই পর্যটন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও কমিউনিটি ভিত্তিক উন্নয়ন নিয়ে গবেষণা উপস্থাপন করা হয়। পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হন রায়হানুল বিনতে মতিন।

গবেষকরা বলেন, রাঙ্গামাটিকে এগিয়ে নিতে গবেষণা, বিনিয়োগ ও সমন্বিত উদ্যোগই এখন সবচেয়ে বড় প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন।

রাঙামাটির পর্যটনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান: জাতীয় ট্যুরিজম কনফারেন্সে গবেষকদের পরামর্শ

Update Time : 09:53:06 am, Saturday, 17 January 2026