
আলমগীর হোসেন, গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্য মজিবুর রহমানকে দেখতে চান সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী।
এ দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর নেতৃত্ব ও সহযোগিতা প্রয়োজন। তাদের প্রত্যাশা, মজিবুর রহমান এডহক কমিটির সভাপতি হলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হতে পারে।
শিক্ষার্থী ও এলাকাবাসীর ভাষ্য, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে এলাকার ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতি সরাসরি জড়িত। তাই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
তারা জানান, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়টি বিবেচনা করে এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে মনোনয়ন দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিবেচনার দাবি জানানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের তালিকায় বিদ্যালয়টির নাম “দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়” হিসেবে উল্লেখ রয়েছে।
এলাকাবাসী আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। তাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
আলমগীর হোসেন, গাজীপুর প্রতিনিধি।।