Dhaka 4:44 pm, Wednesday, 16 September 2026
News Title :
দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার। চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩। রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার।

শিক্ষাক্ষেত্রে নতুনত্বের সূচনা নিউ মাইলস্টোন স্কুলে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ এমদাদুল হক, ইসলামপুর (জামালপুর)।

শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন, আধুনিক ও নৈতিকতাভিত্তিক শিক্ষাব্যবস্থার অঙ্গীকার নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় অবস্থিত নিউ মাইলস্টোন স্কুলে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান ২০২৬। আনন্দঘন, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

রবিবার (০৪ জানুয়ারি) দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাকের সভাপতিত্বে এবং মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাস্টার বলেন, শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে চললে এবং নিয়মিত অধ্যবসায় করলে শিক্ষা জীবনে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক মোঃ শাহ ফরিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলহাস মন্ডল ও সমাজসেবক খুশ মাহমুদ। তাঁরা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং শেষে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী

শিক্ষাক্ষেত্রে নতুনত্বের সূচনা নিউ মাইলস্টোন স্কুলে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : 12:51:01 pm, Monday, 5 January 2026