Dhaka 5:04 pm, Wednesday, 16 September 2026
News Title :
দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার। চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩। রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার।

কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা।

মাগুরা প্রতিনিধি, জিয়াউর রহমান সাগর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে কারাগারে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

সোমবার (২৯ ডিসেম্বর) মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদের কাছে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

এর আগে, গত ১৫ ডিসেম্বর (সোমবার) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শেষে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে নিজনান্দুয়ালী হাজরার মোড় নামক স্থান থেকে গ্রেপ্তার হন কুতুবুল্লাহ। তিনি মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ছেলে।

কুতুবুল্লাহর ছোট ভাই শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিয়ত উল্লাহ রাজন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে—এমন প্রত্যাশা নিয়ে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম, কিন্তু বাড়ি ফেরার পথে পুলিশ কোনো মামলা ছাড়াই ভাইকে গ্রেপ্তার করে। যে কারণে সোমবার অতি গোপনে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে রাজন বলেন, আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। বড় ভাই ২০০৮ সালের আগ পর্যন্ত উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তবে প্রায় দেড় যুগ ধরে আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বরং বিভিন্ন সময়ে দলটির দ্বারা আমি নির্যাতিত হয়েছি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী

কারাগার থেকে প্রার্থী হলেন সাবেক যুবলীগ নেতা।

Update Time : 12:11:04 am, Tuesday, 30 December 2025