Dhaka 3:55 pm, Wednesday, 16 September 2026
News Title :
দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন। ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার। নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার। চান্দিনায় ভুয়া ডাক্তার ও ‘ম্যানেজ’ শক্তিতে চলছে “মা-মনি মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ২৪ ঘন্টায় সাকিবুল হত্যার আসামী আটক ও অটোভ্যান উদ্ধার।  আমার ২টি সন্তানকে এতিম করে যেতে চাই না”*  স্টেজ-৪ ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা* সাতক্ষীরা শ্যামনগরে ২নংকাশিমাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ। হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩। রাণীশংকৈলে ২৬০ টি ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার।

কাউখালীতে যৌথ বাহিনীর অভিযান: ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-

​রাঙ্গামাটির কাউখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গত ২৯ ডিসেম্বর (রোববার) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্ট এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে পিকআপ ভ্যানটি থেকে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেট ছিল এবং প্রতিটি প্যাকেটে ১ লিটার করে মোট ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা। পুলিশ মাদকসহ পরিবহনকাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করেছে।অভিযান চলাকালীন পিকআপ চালক অনুপ দত্ত (৩১)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কেয়াগড় এলাকার গকুল দত্তের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই অজ্ঞাতনামা আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত অনুপ দত্ত এবং পলাতক দুই আসামির বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ৩০/১২/২০২৫) দায়ের করা হয়েছে।

​পুলিশ জানায়, পার্বত্য এলাকায় মাদকের প্রসার রোধে যৌথ বাহিনীর এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম. মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মজিবুর রহমানকে চান শিক্ষার্থী-এলাকাবাসী

কাউখালীতে যৌথ বাহিনীর অভিযান: ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

Update Time : 03:04:19 am, Tuesday, 30 December 2025