Dhaka 1:31 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র।

এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:

পাবনার ফরিদপুরে তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতাল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও হাসপাতালের কার্যক্রম তুলে ধরতে ফ্রি র‍্যাফেল ড্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, স্থানীয় সাংবাদিক, হাসপাতালের শেয়ারহোল্ডার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক উৎসাহী জনতা।

আয়োজকরা জানান, ফ্রি র‍্যাফেল ড্র আয়োজনের মূল উদ্দেশ্য হলো বি.নগর মডার্ন হাসপাতাল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং জটিল রোগের সহজলভ্য চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সম্পর্কে জানানো। পাশাপাশি হাসপাতালের শেয়ার গ্রহণের প্রক্রিয়াও অনুষ্ঠানে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, একটি শেয়ারের জন্য প্রথমে ২৫ হাজার টাকা জমা দিতে হবে। পরবর্তীতে প্রতি মাসে ৬ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে। সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়ার মাধ্যমে একজন শেয়ারহোল্ডার একটি শেয়ারের মালিক হতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

তুহিন হোল্ডিং ফার্মের স্বত্বাধিকারী মোঃ আতিকুল হক তুহিনের উদ্যোগে এ ফ্রি র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র‍্যাফেল ড্র পরিচালনা ও পুরস্কার বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

পরে উপস্থিত অতিথি, শেয়ারহোল্ডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বি.নগর মডার্ন হাসপাতালের চিকিৎসাসেবা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাধারণ মানুষের জন্য সেবার সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র।

Update Time : 09:00:11 am, Saturday, 3 October 2026