Dhaka 6:35 pm, Tuesday, 27 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই কণ‍্যাশিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডোবার পানিতে মোঃপড়ে মেহজাবিন আক্তার (২) ও তাহিয়া জান্নাত হুজাইফা (৩) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহজাবিন আক্তার উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে এবং তাহিয়া জান্নাত হুজাইফা একই গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে দৌড়াদৌড়ির সময় তারা প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়।

পরিবারের সদস্যরা শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন ডোবার পানিতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই দিনে একই গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, অভিভাবকদের শিশুদের প্রতি আরও সতর্ক দৃষ্টি রাখার আহবান জানানো হচ্ছে, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, বাড়ির আশপাশে থাকা ডোবা ও পুকুরগুলো শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ধরনের দুর্ঘটনা রোধে জলাশয়ের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে দুই কণ‍্যাশিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

Update Time : 02:36:31 am, Friday, 2 October 2026