

এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতাল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও হাসপাতালের কার্যক্রম তুলে ধরতে ফ্রি র্যাফেল ড্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় ফরিদপুর পৌর মুক্তমঞ্চে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, স্থানীয় সাংবাদিক, হাসপাতালের শেয়ারহোল্ডার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক উৎসাহী জনতা।
আয়োজকরা জানান, ফ্রি র্যাফেল ড্র আয়োজনের মূল উদ্দেশ্য হলো বি.নগর মডার্ন হাসপাতাল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং জটিল রোগের সহজলভ্য চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সম্পর্কে জানানো। পাশাপাশি হাসপাতালের শেয়ার গ্রহণের প্রক্রিয়াও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, একটি শেয়ারের জন্য প্রথমে ২৫ হাজার টাকা জমা দিতে হবে। পরবর্তীতে প্রতি মাসে ৬ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করতে হবে। সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়ার মাধ্যমে একজন শেয়ারহোল্ডার একটি শেয়ারের মালিক হতে পারবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
তুহিন হোল্ডিং ফার্মের স্বত্বাধিকারী মোঃ আতিকুল হক তুহিনের উদ্যোগে এ ফ্রি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র্যাফেল ড্র পরিচালনা ও পুরস্কার বিতরণ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
পরে উপস্থিত অতিথি, শেয়ারহোল্ডার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বি.নগর মডার্ন হাসপাতালের চিকিৎসাসেবা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাধারণ মানুষের জন্য সেবার সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়।
এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: