Dhaka 10:33 am, Sunday, 6 September 2026
News Title :
নীলফামারীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কর্মসূচি। শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের হুমকি, বৃদ্ধার সংবাদ সম্মেলন।  পাবনায় জেলা ছাত্রশিবির উদ্যোগে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।  কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ।  ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ।  মানবতার হাত বাড়িয়ে দিলেন আমেরিকা প্রবাসী মাসুদ রানা—সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত লিজা আক্তার ।  ভবিষ্যতের ঠিকানা গড়তে এগিয়ে যাচ্ছে আঙ্গিনা সিটি—পূর্বাচলে নতুন সম্ভাবনার হাতছানি। সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড,নিষ্ক্রিয় করতে র‌্যাবের অভিযান।  নীলফামারীতে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন পর্যালোচনা। 

ফুলবাড়ীতে ১৫ বিজিবির পৃথক অভিযানে ফেয়ারডিল সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ।

মোঃ ইসমাইল হোসাইন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারডিল সিরাপ, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল।

অভিযান চলাকালে একটি মোটরসাইকেলযোগে সন্দেহজনক এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামার সংকেত দেয় টহলদল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে ২৬৩ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ সময় একটি হোন্ডা ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপরদিকে, একই দিন ভোর ৪টা ১০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল পূর্বটারী এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ২৬৩ বোতল ফেয়ারডিল সিরাপের সিজার মূল্য ১ লাখ ৫ হাজার ২০০ টাকা, ৪ দশমিক ২ কেজি গাঁজার মূল্য ১৪ হাজার ৭০০ টাকা এবং হোন্ডা ১২৫ সিসি মোটরসাইকেলের মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা।

চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নীলফামারীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কর্মসূচি।

ফুলবাড়ীতে ১৫ বিজিবির পৃথক অভিযানে ফেয়ারডিল সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ।

Update Time : 06:06:57 am, Friday, 4 September 2026