

রাজু আহমেদ নীলফামারী জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার(৫ সেপ্টেম্বর)অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বিলকিস ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন।
সভায় সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একে এম তাজুল ইসলাম ডালিম।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস,দেশের গণতন্ত্র,জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে দলের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।
আয়োজকরা বলেন,গণতন্ত্র,মানুষের অধিকার ও দেশের কল্যাণে বিএনপির রাজনৈতিক কার্যক্রম আরও বেগবান হবে-এ প্রত্যাশাই প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রত্যয়।
রাজু আহমেদ নীলফামারী জেলা প্রতিনিধি।