

শামীম আহমেদ পাবনা প্রতিনিধি:-
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা জেলা শাখার উদ্যোগে এপ্লাস (A+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নুরজাহান কনভেনশন সেন্টারে ছাত্রশিবির পাবনা জেলা শাখার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, হাফেজ আবু মূসা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে এপ্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।
শামীম আহমেদ পাবনা প্রতিনিধি:-