Dhaka 10:47 am, Sunday, 6 September 2026
News Title :
নীলফামারীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কর্মসূচি। শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের হুমকি, বৃদ্ধার সংবাদ সম্মেলন।  পাবনায় জেলা ছাত্রশিবির উদ্যোগে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।  কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ।  ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ।  মানবতার হাত বাড়িয়ে দিলেন আমেরিকা প্রবাসী মাসুদ রানা—সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত লিজা আক্তার ।  ভবিষ্যতের ঠিকানা গড়তে এগিয়ে যাচ্ছে আঙ্গিনা সিটি—পূর্বাচলে নতুন সম্ভাবনার হাতছানি। সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড,নিষ্ক্রিয় করতে র‌্যাবের অভিযান।  নীলফামারীতে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন পর্যালোচনা। 

মানবতার হাত বাড়িয়ে দিলেন আমেরিকা প্রবাসী মাসুদ রানা—সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত লিজা আক্তার । 

শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি পশ্চিম পাড়া মো: লিটন ফকির মেয়ে ক্যান্সার আক্রান্ত অসহায় লিজা আক্তারের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নুরদহ গ্রামের মৃত আবু বক্কর প্রাং মেজো ছেলে আমেরিকা প্রবাসী মানবিক ব্যক্তিত্ব মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আমির মাওলানা মোখলেছুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যুব দলের ধুলাউড়ি ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান (হাফিজ) মো: হযরত আলী মন্ডল মো: হিদায় আলী মো: মোকছেদ আলী প্রাং মো: আবু সামা মো: সুলতান ফকির প্রমুখ।

ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত লিজা আক্তার দীর্ঘদিন ধরে চিকিৎসা গ্রহণ করছেন। তার চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিষয়টি জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন আমেরিকা প্রবাসী মাসুদ রানা।

তিনি লিজা আক্তারের চিকিৎসার জন্য আর্থিক নগদ ১ লক্ষ টাকা সহযোগিতা প্রদান করেন পরে আরো আর্থিক সহযোগিতা করবেন বলে আশ্বাস্ত করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। মাসুদ রানার এই মানবিক উদ্যোগে লিজা আক্তারের পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

পরিবারের সদস্যরা জানান, লিজার চিকিৎসায় এখনও অনেক অর্থের প্রয়োজন। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা পেলে তার উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।

আমেরিকা প্রবাসী মাসুদ রানা দীর্ঘদিন ধরে দেশের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা করে আসছেন। ক্যান্সার আক্রান্ত লিজা আক্তারের চিকিৎসায় তার এই সহযোগিতা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এলাকায় প্রশংসিত হয়েছে।

স্থানীয়রা বলেন, প্রবাসে থেকেও মাসুদ রানা এলাকার অসহায় মানুষের খোঁজখবর রাখেন এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ান। তার মতো মানবিক ব্যক্তিদের সহযোগিতা সমাজের অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নীলফামারীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কর্মসূচি।

মানবতার হাত বাড়িয়ে দিলেন আমেরিকা প্রবাসী মাসুদ রানা—সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত লিজা আক্তার । 

Update Time : 06:11:21 am, Saturday, 5 September 2026