

রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।
নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড.মো.লুৎফর রহমান।সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় পরিবেশ সংরক্ষণ,বায়ু ও পানি দূষণ রোধ,শিল্পকারখানায় পরিবেশবিধি প্রতিপালন এবং পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।এতে জুট মিল,ইটভাটা,হাসপাতাল,টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি,সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
বক্তারা বলেন,সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি টেকসই ও বাসযোগ্য নীলফামারী গড়ে তোলা সম্ভব।
রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।