Dhaka 10:48 am, Sunday, 6 September 2026
News Title :
নীলফামারীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কর্মসূচি। শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের হুমকি, বৃদ্ধার সংবাদ সম্মেলন।  পাবনায় জেলা ছাত্রশিবির উদ্যোগে এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।  কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ।  ফরিদপুরে সরকারি স্কুলের কক্ষ দখল করে বসবাসের অভিযোগ।  মানবতার হাত বাড়িয়ে দিলেন আমেরিকা প্রবাসী মাসুদ রানা—সহায়তা পেলেন ক্যান্সার আক্রান্ত লিজা আক্তার ।  ভবিষ্যতের ঠিকানা গড়তে এগিয়ে যাচ্ছে আঙ্গিনা সিটি—পূর্বাচলে নতুন সম্ভাবনার হাতছানি। সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড,নিষ্ক্রিয় করতে র‌্যাবের অভিযান।  নীলফামারীতে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন পর্যালোচনা। 

শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের হুমকি, বৃদ্ধার সংবাদ সম্মেলন। 

মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

সাতক্ষীরার শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের পায়তারা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ৭৭ বছর বয়সী দীপ্তি রানী মন্ডল।

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দীপ্তি রানী মন্ডল জানান, তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানখালী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ওয়ারেশ সূত্রে প্রাপ্ত প্রায় ১.২৩ একর সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন তিনি। সম্পত্তির কিছু অংশ বিলান এবং কিছু অংশ ভিটাবাড়ির জমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

নিজের সম্পত্তির মালিকানা ও ওয়ারেশ সূত্র সম্পর্কে দীপ্তি রানী মন্ডল বলেন, তার ঠাকুরদাদা (পিতামহ) মৃত যুধিষ্ঠির মন্ডল এসএ খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন। যুধিষ্ঠির মন্ডলের ছেলে কালিপদ মন্ডল। কালিপদ মন্ডল মৃত্যুকালে ছয় কন্যা রেখে যান। ওই ছয় কন্যার একজন হলেন দীপ্তি রানী মন্ডল। পরবর্তীতে ওয়ারেশ সূত্রে দীপ্তি রানী মন্ডল ও তার পরিবারের সদস্যরা উক্ত সম্পত্তির অংশ পান এবং দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই এলাকার দূর্গাপদ মন্ডল, তারক মন্ডল, আঃ রহিম গাইন ও রব্বানী গাইনসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার সম্পত্তির কিছু অংশ জবরদখলের পায়তারা করে আসছেন। এ নিয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

দীপ্তি রানী মন্ডল বলেন, গত ৬ জুলাই ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা তার তপশিলভুক্ত সম্পত্তির পাশে এসে জমি জবরদখলের পায়তারা করতে থাকেন। এ সময় তিনি তাদের কথিত অন্যায় কাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের জন্য উদ্যত হন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বলেন, তারা যেকোনো সময় তার সম্পত্তি জবরদখল করে নেবেন। তাদের কাজে বাধা দিলে মারধর করে গুরুতর জখম বা হত্যা করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং বিভিন্নভাবে ক্ষতিসাধনের হুমকিও দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

ঘটনার সময় স্থানীয় খলিল গাজী ও গোলাম রহমানসহ আরও কয়েকজন বিষয়টি জানেন ও শুনেছেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন দীপ্তি রানী মন্ডল।

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করার জন্য আবেদন করেছেন। ভবিষ্যতে তার সম্পত্তি জবরদখল, অনাকাঙ্ক্ষিত হামলা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে দীপ্তি রানী মন্ডল তার ওয়ারেশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, জবরদখলের পায়তারা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে তাকে ও তার সম্পত্তিকে সুরক্ষা দেওয়ারও দাবি জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নীলফামারীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কর্মসূচি।

শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের হুমকি, বৃদ্ধার সংবাদ সম্মেলন। 

Update Time : 07:38:18 am, Saturday, 5 September 2026