Dhaka 12:04 pm, Sunday, 20 September 2026
News Title :
হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সেলিম আহমেদ। নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান। বীরগঞ্জে সিরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন। রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল জেলা শাখা গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন

এস এ বাংলা নিউজ ডেক্স রিপোর্ট

সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত স্বার্থ রক্ষার লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র বরিশাল জেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বরিশাল নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ-এর বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাক-এর বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নিকুঞ্জ বালা পলাশ। সর্বসম্মতিক্রমে দৈনিক আমাদের সময়-এর বরিশাল ব্যুরো প্রধান মো. আল মামুন ও দীপ্ত টেলিভিশন-এর বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।

এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক আগামীর সময়-এর বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু এবং দৈনিক যুগান্তর-এর স্টাফ রিপোর্টার এস এন পলাশ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার (দক্ষিণের মুখ), সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), ক্রীড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ (অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর)।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এম জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি), মাসুদ রানা (নিউ নেশন) এবং আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারণ সভায় বক্তারা বলেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও পেশাগত স্বার্থ রক্ষা ও সাংবাদিকদের দুর্দিনে কার্যকর ভূমিকা পালনের ক্ষেত্রে অনেক সংগঠন প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ বাস্তবতায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের কার্যক্রমকে শক্তিশালী করতে সিনিয়র সাংবাদিক, সংবাদকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে বলে সভায় জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল জেলা শাখা গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন

Update Time : 12:59:13 am, Friday, 24 July 2026