Dhaka 11:23 pm, Saturday, 19 September 2026
News Title :
হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সেলিম আহমেদ। নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান। বীরগঞ্জে সিরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন। রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সেলিম আহমেদ।

শামীম আহমেদ, জেলা প্রতিনিধি পাবনা:

পাবনার সাঁথিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাঁথিয়া পৌরসভার আয়োজনে এ অভিযানের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

অভিযানের অংশ হিসেবে উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ড্রেন এবং রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পরে সাঁথিয়া বাজার ও পৌরসভার পানির ট্যাংকির সংলগ্ন এলাকাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এসময় স্কাউট সদস্যসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অভিযানে অংশ নেন। তারা ড্রেন, রাস্তা ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সেলিম আহমেদ।

Update Time : 10:22:11 am, Saturday, 19 September 2026