Dhaka 9:42 pm, Saturday, 19 September 2026
News Title :
নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান। বীরগঞ্জে সিরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন। রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস।

পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান।

রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।

জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শনিবার(১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার,প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

অভিযানের অংশ হিসেবে সৈয়দপুর শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ,মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়।একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়।

অভিযান শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।এ সময় সংশ্লিষ্টরা নিয়মিতভাবে বাড়িঘর,শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন,সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা,সহকারী কমিশনার (ভূমি) মোঃসাব্বির হোসেন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সুধীজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।

পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান।

Update Time : 07:57:49 am, Saturday, 19 September 2026