Dhaka 3:06 pm, Sunday, 20 September 2026
News Title :
লাকসামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার। পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার, আলামত জব্দ। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ। হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সেলিম আহমেদ। নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান। বীরগঞ্জে সিরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন।

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

গাজীপুর জেলা সংবাদদাতা:

নেতৃত্বের বিকাশ, পারস্পরিক বন্ধন সুদৃঢ়করণ এবং পারিবারিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গাজীপুরে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী লিডারশিপ লার্নিং সামিট ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গাজীপুরের একটি মনোরম রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস’ এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সজীবুল ইসলাম ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাসটেইনেবল বিজনেস সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুজ্জামান রবিন, আরএসসি বিশেষজ্ঞ ইয়াসমিন মাল্লিক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত পরিচালক মো. আল-আমিন, টিএম টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস লিমিটেডের জেনারেল ম্যানেজার (এইচআর, অ্যাডমিন ও কমপ্লায়েন্স) সৈয়দ শরীফুল আলম এবং ফ্যাবিক্সা সোর্সিং গ্রুপের সিইও নাসির মাহমুদ পারভেজ, ফাউন্ডেশনের ২০২৬–২৭ বর্ষের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল-মামুন, এক্সিকিউটিভ সেক্রেটারি সাদ্দাম হোসেন জনি ও জেনারেল সেক্রেটারি সোহেল রানা সবুজ। দিনব্যাপী আয়োজনে নেতৃত্ব বিকাশবিষয়ক বিভিন্ন সেশন, অভিজ্ঞতা বিনিময়, অনুপ্রেরণামূলক আলোচনা এবং অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ছিল আনন্দঘন পারিবারিক মিলনমেলা, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনালস’ এফএনএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সজীবুল ইসলাম ইসলাম জানান, কার্যকর নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও পারিবারিক বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লাকসামে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার।

বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

Update Time : 11:45:40 pm, Friday, 18 September 2026