Dhaka 9:46 pm, Saturday, 19 September 2026
News Title :
নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান। বীরগঞ্জে সিরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন। রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার। রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস।

মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত।

রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি।

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে,১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ–২০২৬-এর জেলা পর্যায়ের সেমিফাইনাল,ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নীলফামারী টেনিস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার চারটি পুরুষ ও চারটি নারী দল অংশগ্রহণ করে।তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পুরুষ বিভাগে নীলফামারী সদর থানা জেলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং সৈয়দপুর থানা কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে নারী বিভাগে নীলফামারী সদর থানা মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন এবং জলঢাকা মহিলা কাবাডি দল রানার্সআপ হয়।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়।

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা,মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা,সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকার মেধাবী,উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়।নির্বাচিত খেলোয়াড়দের যথাযথভাবে নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস)এ.বি.এম.ফয়জুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ.কে.এম.ওহিদুন্নবী,নীলফামারী জেলার ক্রীড়া কর্মকর্তা,অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

আয়োজকদের মতে,এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।

মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত।

Update Time : 08:05:44 am, Saturday, 19 September 2026