Dhaka 1:11 pm, Sunday, 20 September 2026
News Title :
হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সাঁথিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সেলিম আহমেদ। নালুয়া চা-বাগান থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার। মাদক-অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো চারপাশ,ডেঙ্গুমুক্ত দেশ সবার অঙ্গীকার-জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান। বীরগঞ্জে সিরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ। পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন। রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদব্য জব্দ।  বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার।

জাতীয় যুব রাজনীতিতে গাজীপুরের উত্থান, কেন্দ্রীয় কমিটিতে নাইম হোসেন শান্ত

গাজীপুর জেলা প্রতিনিধি, আলমগীর হোসেন।।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সদ্য ঘোষিত কেন্দ্রীয় সংসদের ১০১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে উপ-দপ্তর সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সন্তান ও সাবেক ছাত্রনেতা নাইম হোসেন শান্ত।

শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংসদের ১০১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, নাইম হোসেন শান্ত এর আগে গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি আসন্ন কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও প্রকাশ করেছেন।

সংগঠনের নেতাকর্মীদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে নাইম হোসেন শান্ত সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তরুণদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন।

গাজীপুরের এই তরুণ নেতার কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এ খবরে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে ১২ জন সহ-সভাপতি, ১৯ জন যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হোমনায় প্রতারক ‘ভন্ড দুলাল ফকিরের’ বিরুদ্ধে চিকিৎসার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

জাতীয় যুব রাজনীতিতে গাজীপুরের উত্থান, কেন্দ্রীয় কমিটিতে নাইম হোসেন শান্ত

Update Time : 10:39:39 am, Monday, 20 July 2026