

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর সদস্যরা কলারোয়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: