

রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে রাজনৈতিক দল,সামাজিক সংগঠন,পরিবার,শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি-৩০৭) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাটে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিলকিস ইসলাম বলেন,মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না,একটি পরিবারকে বিপর্যস্ত করার পাশাপাশি পুরো সমাজের ওপর ভয়াবহ প্রভাব ফেলে।মাদকের বিস্তার রোধে রাজনৈতিক ও সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন,মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে জনপ্রতিনিধি,রাজনৈতিক সংগঠন,শিক্ষক, অভিভাবক,আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাতামধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আনোয়ারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.শাহীন আকতার শাহীনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও করণীয় তুলে ধরে বক্তব্য দেন নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা।
বক্তারা বলেন,মাদকাসক্তি একটি ব্যক্তিগত সমস্যা নয়,এটি পরিবার,সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় ধরনের হুমকি।বিশেষ করে কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।পাশাপাশি মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তারা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী,শামসুল আলম,সাংগঠনিক সম্পাদক এম.এ.পারভেজ লিটন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান হাফিজ,সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন,হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী,সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ,কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া,সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার,স্বেচ্ছাসেবক দল ও তাঁতি দলের নেতৃবৃন্দ এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মাদ আরমান।
এ ছাড়া কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহুব্বর চৌধুরী,সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,মাদকমুক্ত খাতামধুপুর গড়ে তুলতে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।মাদকের বিরুদ্ধে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
সচেতন নাগরিক সমাজ,খাতামধুপুরের সহযোগিতায় সাবেক চেয়ারম্যান ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জুয়েল চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত এ সভাকে স্থানীয়ভাবে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন আয়োজক ও স্থানীয়রা।
রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।