Dhaka 11:33 am, Friday, 30 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সভাপতি’র মতবিনিময়। 

মো: কামরান হোসেন, গৌরীপুর প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মানোন্নয়ন, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং পাসের হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর /২৬) বিকাল ৪ ঘটিকায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ নুর হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্য

আনিসুজ্জামান বিপুল। সভায় সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার অধিকতার মান উন্নয়নে এবং সার্বিক বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন – সহকারী প্রধান শিক্ষক জনাব মাকছুদুল আলম, সিনিয়র শিক্ষক জনাব রেজাউল কবীর,হারুন অর রশিদ,গোবিন্দ বণিক, ফখরুল ইসলাম, সানজিদা তালুকদার প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন,

এলাকাবাসী ও অভিভাবকদের সাথে আরো বেশি যোগাযোগ স্থাপন করা,

নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণদের এসএসসি পরীক্ষায় ফরমপূরণ করতে না দেওয়া,

ক্লাসে পাঠদানে বৈচিত্র আনা,

সাপ্তাহিক মূল্যায়ন চলমান রাখা,

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশ আয়োজন এবং অনুপস্থিত শিক্ষার্থীদের খোঁজ নেওয়ার ব্যাপারে মতামত দেওয়া হয়।

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য অতিরিক্ত (কোচিং/রেমিডিয়াল) ক্লাসের ব্যবস্থা করা, শিক্ষার পরিবেশ আনন্দময় করতে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেয়ালিকা প্রকাশের ওপর জোর দেওয়া, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পাঠদানকে কিভাবে আরও আকর্ষণীয় করার ব্যাপারে মতামত তুলে ধরা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার আসল কারিগর হলেন শিক্ষকমণ্ডলী। অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে ম্যানেজিং কমিটি সব ধরনের সহযোগিতা করবে। তবে শ্রেণী কক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করার দায়িত্ব শিক্ষকদের। আমাদের লক্ষ্য এই বিদ্যালয়কে উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা।

সভার সভাপতি ও প্রধান শিক্ষক বলেন, “মাননীয় সভাপতির দিকনির্দেশনা আমাদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সকল শিক্ষক মিলে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে ও শিক্ষার মান উন্নত করতে বদ্ধপরিকর।

এর আগে প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার আশাবাদ ব্যক্ত করার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

গৌরীপুরে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে সভাপতি’র মতবিনিময়। 

Update Time : 10:58:09 pm, Sunday, 13 September 2026