Dhaka 12:56 pm, Friday, 30 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।

মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুজ্জাহান কনক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ অভিযানের ফলে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন হয় এবং মশার প্রজননস্থল কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়।এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে। সংশ্লিষ্টরা বলেন, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক পরিবার ও প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।

Update Time : 11:55:24 pm, Saturday, 12 September 2026