Dhaka 10:29 am, Sunday, 13 September 2026
News Title :
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার। বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। ওসি আনিসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়ায় আজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার। অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন। পাঁচবিবিতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। দিনাজপুরের বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন। ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে ৩০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিনজন গ্রেপ্তার।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন।

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙামাটি শহরের কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে। তাদের মতে, স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।পিসিএনপির নেতারা আশা প্রকাশ করে বলেন, তিন স্তরের এসব কমিটি কার্যকরভাবে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সুষম উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করার পথ আরও সুগম হবে। একই সঙ্গে পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও পারস্পরিক সহাবস্থান আরও সুদৃঢ় হবে।নেতারা আরও বলেন, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সব মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সরকারের গৃহীত এ উদ্যোগ সেই লক্ষ্য পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পিসিএনপির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে সরকারের এ উদ্যোগ পাহাড়ের মানুষের অধিকার, শান্তি ও উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।এ সময় পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সময় ও সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন।

Update Time : 09:38:32 am, Saturday, 12 September 2026