Dhaka 11:01 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

মাদকের বিরুদ্ধে সৈয়দপুরে ওসির কঠোর অবস্থান,স্বস্তিতে সাধারণ মানুষ। 

রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নির্মূল,অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একের পর এক কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মাঠে সক্রিয় হয়েছেন তিনি।

ওসি রেজাউল করিম রেজার নেতৃত্বে সৈয়দপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান,তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।তাঁর স্পষ্ট ঘোষণা-মাদক ব্যবসায়ী,কারবারি কিংবা তাদের পৃষ্ঠপোষক যতই প্রভাবশালী হোক না কেন,মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ওসি রেজাউল করিম রেজা বলেন,সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমাদের অবস্থান কঠোর।তরুণ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে দূরে রাখতে এবং প্রতিটি পরিবারে শান্তি ফিরিয়ে আনতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন,মাদক নির্মূল শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়।এ জন্য শিক্ষক,অভিভাবক,সামাজিক সংগঠন,জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের পুলিশের পাশে দাঁড়িয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের পর সৈয়দপুর শহর ও আশপাশের এলাকায় মাদক কারবারিদের তৎপরতা অনেকটাই কমেছে।নিয়মিত অভিযান,তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ফলে মাদক কারবারিদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।অন্যদিকে,পুলিশের এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যেও ফিরেছে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি।

সৈয়দপুরের স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ ওসি রেজাউল করিম রেজার মাদকবিরোধী কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।তাঁদের প্রত্যাশা,আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় সৈয়দপুর একদিন মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

মাদকের বিরুদ্ধে সৈয়দপুরে ওসির কঠোর অবস্থান,স্বস্তিতে সাধারণ মানুষ। 

Update Time : 03:39:06 am, Friday, 11 September 2026