Dhaka 2:45 pm, Thursday, 10 September 2026
News Title :
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ। ফরিদপুরে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে অভিযান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ৩ আসামি গ্রেফতার। সৈয়দপুরে ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ কামারপুকুরে আলোচনার কেন্দ্রে রাজু আহমেদ,সৎ ও যোগ্য নেতৃত্বের’প্রত্যাশায় ভোটাররা। কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে।  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ। ২৪ রোহিঙ্গার জন্মসনদ জালিয়াতি: সচিব বরখাস্ত হলেও ধরাছোঁয়ার বাইরে ইউপি সদস্য সালাহউদ্দিন। সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গা মাঝগ্রামে গলা কাটা লাশ উদ্ধার।  ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মাদকসেবী ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ ৭ জন গ্রেফতার।   সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি সহকারী কর্মব্যবস্থাপক(চলতি দায়িত্ব)পদে পদায়ন,সহকর্মীদের মাঝে আনন্দের জোয়ার। মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি সহকারী কর্মব্যবস্থাপক(চলতি দায়িত্ব)পদে পদায়ন,সহকর্মীদের মাঝে আনন্দের জোয়ার।

রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি।

বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মরত উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) (ইনচার্জ) সিডিউল মো.রুহুল আমিন পদোন্নতি পেয়েছেন।পদোন্নতির পর তাঁকে সহকারী কর্মব্যবস্থাপক(চলতি দায়িত্ব)হিসেবে পদায়ন করে সৈয়দপুর রেলওয়ে কারখানায় নিযুক্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রেলওয়ের রেলভবনের মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক

(পার্সোনাল-১)জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

কুড়িগ্রামের সন্তান মো.রুহুল আমিন চাকরিতে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।সৈয়দপুর রেলওয়ে কারখানায় যোগদানের পরও মেধা,দক্ষতা,কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে সবার আস্থা অর্জন করেন তিনি।

চাকরিজীবনে তাঁর এই সাফল্যে উচ্ছ্বসিত সহকর্মীরা।বিশেষ করে সহকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে অভিভাবকের মতো সহযোগিতা করার কারণে তিনি কারখানার কর্মীদের কাছে একজন উদার ও আপনজন হিসেবে পরিচিত। তাঁর পদোন্নতির খবরে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।এ উপলক্ষে সহকর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং ফুলেল শুভেচ্ছায় নতুন দায়িত্বে রুহুল আমিনকে অভিনন্দন জানান।

পদোন্নতির অনুভূতি জানতে চাইলে মো.রুহুল আমিন বলেন,পদোন্নতি পেয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেল।আমার ওপর অর্পিত দায়িত্ব সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব।নতুন দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

সংশ্লিষ্টরা মনে করছেন,দীর্ঘদিনের অভিজ্ঞতা,দক্ষতা ও কর্মনিষ্ঠার সমন্বয়ে নতুন দায়িত্বেও মো.রুহুল আমিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।তাঁর পদোন্নতিতে সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি সহকারী কর্মব্যবস্থাপক(চলতি দায়িত্ব)পদে পদায়ন,সহকর্মীদের মাঝে আনন্দের জোয়ার।

Update Time : 06:45:18 am, Wednesday, 9 September 2026