Dhaka 10:57 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গা মাঝগ্রামে গলা কাটা লাশ উদ্ধার। 

পাবনা প্রতিনিধিঃ

পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নাধীন ডাঙ্গা মাঝগ্রাম গ্রামে আব্দুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ হত্যাকান্ড ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,নিহত আবুল আজিজ ডাঙ্গা মাঝগ্রাম গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি একজন পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন। ঘটনার রাতে কোন এক সময় কে বা কারা গলা কেটে হত্যা করার পর গ্রামের রাস্তার পাশে লাশ ফেলে রাখে। পরদিন সকালে লোকজন তার লাশ দেখতে পায়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।

বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গালিব আব্দুল্লাহ ও সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ও সি আনিসুর রহমান জানান, অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা রাতের কোন এক সময় আজিজকে হত্যা করার পর গ্রামের রাস্তার পাশে লাশ ফেলে রাখে। কারা , কি কারনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা সম্ভব হয়নি। নিহত ব্যক্তি যেহেতু ব্যবসায়ী লোক ছিলেন। সে কারণে হত্যাকাণ্ডের সাথে আর্থিক লেনদেনের বিষয় থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গা মাঝগ্রামে গলা কাটা লাশ উদ্ধার। 

Update Time : 06:58:32 am, Wednesday, 9 September 2026