Dhaka 2:45 pm, Thursday, 10 September 2026
News Title :
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ। ফরিদপুরে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে অভিযান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক মামলায় ৩ আসামি গ্রেফতার। সৈয়দপুরে ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ কামারপুকুরে আলোচনার কেন্দ্রে রাজু আহমেদ,সৎ ও যোগ্য নেতৃত্বের’প্রত্যাশায় ভোটাররা। কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে।  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ। ২৪ রোহিঙ্গার জন্মসনদ জালিয়াতি: সচিব বরখাস্ত হলেও ধরাছোঁয়ার বাইরে ইউপি সদস্য সালাহউদ্দিন। সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গা মাঝগ্রামে গলা কাটা লাশ উদ্ধার।  ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে ফরিদপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মাদকসেবী ও নিষিদ্ধ ছাত্রলীগ সদস্যসহ ৭ জন গ্রেফতার।   সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি সহকারী কর্মব্যবস্থাপক(চলতি দায়িত্ব)পদে পদায়ন,সহকর্মীদের মাঝে আনন্দের জোয়ার। মোহনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: নিরক্ষরতা দূরীকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান।

কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। 

মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি প্রতিনিধি:-

রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন কসমস রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রেস্টুরেন্টের উপরের সিলিং, বিভিন্ন অংশ ও রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাঙামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।স্থানীয় সূত্রে জানা যায়, চারতলা ভবনটির তৃতীয় তলায় কসমস আবাসিক হোটেল পরিচালিত হয়। সেখানে মোট ২৯টি কক্ষ রয়েছে। ভবনটির মালিক এ.কে.এম. সালাহউদ্দীন। তাঁর পিতা মৃত এ.কে.এম. খায়েরউদ্দীন রাঙামাটি ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. মফিজুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে রেস্টুরেন্টের বিভিন্ন অংশ ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ।

কসমস রেস্টুরেন্টে ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। 

Update Time : 07:40:10 am, Wednesday, 9 September 2026