Dhaka 11:56 am, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

পাবনায় চিকিৎসা – বর্জ্য ব্যবস্হাপনায় অনিয়মে দুই ক্লিনিকে জরিমানা। 

পাবনা জেলা প্রতিনিধি :

পাবনায় চিকিৎসা-বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় দুই ক্লিনিককে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার থানা মোড় ও গোডাউন মোড় এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় মিড টাউন ক্লিনিককে ও সোমা ক্লিনিককে জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা ও সালমা আক্তার অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে পাবনা জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর, পাবনার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং চিকিৎসা-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

পাবনায় চিকিৎসা – বর্জ্য ব্যবস্হাপনায় অনিয়মে দুই ক্লিনিকে জরিমানা। 

Update Time : 11:50:18 am, Monday, 7 September 2026