

রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।
নীলফামারী সদর উপজেলাবাসীর আয়োজনে এবং World Vision Bangladesh-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে,ধন্যবাদ জ্ঞাপন ও নীলফামারী এরিয়া প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান।
সোমবার (৭ সেপ্টেম্বর) নীলফামারীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর-অপারেশন জনাব চন্দন জেড.গমেজ।
অনুষ্ঠানে বক্তারা নীলফামারী সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরেন।বিশেষ করে শিশু,শিক্ষা,পরিবার ও সমাজের উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে সংস্থাটির ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,অন্যান্য আমন্ত্রিত অতিথি,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা ভবিষ্যতেও জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলফামারী এরিয়া প্রোগ্রামের একটি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও,এর মাধ্যমে সৃষ্ট ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের ধারাবাহিকতা স্থানীয় মানুষের জীবনযাত্রায় দীর্ঘস্থায়ী প্রভাব রাখবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।