Dhaka 11:40 am, Monday, 7 September 2026
News Title :
সাতক্ষীরা শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারি নিহত।  রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ। কাহারোলে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তির কারাদন্ড গাঁজার গাছ জব্দ। নিজ জন্ম স্থানে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ।  কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলাম আলমগীর ঠাকূরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ। লেখালেখি দিয়ে দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান শাম্মী তুলতুল নীলফামারীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক কর্মসূচি। শ্যামনগরে ওয়ারেশ সূত্রে পাওয়া জমি জবরদখলের হুমকি, বৃদ্ধার সংবাদ সম্মেলন। 

সাতক্ষীরা শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারি নিহত। 

মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুর রাজ্জাক (৫৬) নামে এক মুরগির খামারি ও মৎস্য চাষির মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনকুড়ি এলাকায় নিজ বাড়ির মুরগির খামারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক চুনকুড়ি গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আব্দুর রাজ্জাক নিজ বাড়ির মুরগির ফার্মের ভেতরে বৈদ্যুতিক লাইনে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছিটকে পাশের একটি ইটের ওপর পড়ে কপালে আঘাত পান। একই সঙ্গে তার ডান হাতের তালু ও আঙুলের কিছু অংশ পুড়ে যায়।

এ সময় তার স্ত্রী নীলিমা বেগম স্বামীর চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় আব্দুর রাজ্জাককে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. এ জে জিল জানান, বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার ভাই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাতক্ষীরা শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারি নিহত। 

সাতক্ষীরা শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারি নিহত। 

Update Time : 08:42:30 am, Sunday, 6 September 2026