Dhaka 12:32 pm, Tuesday, 8 September 2026
News Title :
নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ।  দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- ঠাকূরগাঁওেয়র কৃতি সন্তান রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর।  অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন জরিমানা ৫০০০০ টাকা। পাবনায় চিকিৎসা – বর্জ্য ব্যবস্হাপনায় অনিয়মে দুই ক্লিনিকে জরিমানা।  হবিগঞ্জে আগুনে পুড়ল তিন দোকান, ক্ষতি ২০ লাখ টাকা।  ফরিদপুর পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ। জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়। বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ।  সাতক্ষীরা শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরগির খামারি নিহত। 

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলাম আলমগীর ঠাকূরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ।

মো. আরফান আলী :

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথম বারের মতো নিজ জেলা ঠাকূরগাঁও সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দুই দিনের সফরকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে শহর জুড়ে চলছে নানা প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনা। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজের পাশাপাশী আলোকসজ্জা ব্যবস্থা করা হয়েছে।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ঠাকূরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে প্রস্তুত করা হচ্ছে নাগরিক সংবর্ধনার মঞ্চ। সেখানে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সফরসূচী অনুযায়ী, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিনের সফরে নিজ জেলা ঠাকূরগাঁওয়ে অবস্থান করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের প্রথম দিন তিনি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে ঠাকূরগাঁও সরকারী বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির। এ কর্মসূচীকে ঘিরেও জেলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারী-বেসরকারী স্থাপনা, অনুষ্ঠান-স্থল ও রাষ্ট্রপতির যাতায়াতের সম্ভাব্য পথে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি।

রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা ইতোমধ্যে ঠাকূরগাঁওয়ে এসে নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছেন। পাশাপাশি রাষ্ট্রপতির সফরস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে র‍্যাবের ডগ স্কোয়াডের সদস্যরাও বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা নতুন করে সাজানো হচ্ছে। কোথাও চলছে রঙ করার কাজ, কোথাও পরিষ্কার-পরিচ্ছন্নতা, আবার কোথাও সৌন্দর্যবর্ধনের কাজ। সব মিলিয়ে রাষ্ট্রপতির নিজ জেলা সফরকে ঘিরে ঠাকূরগাঁওয়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।

স্থানীয়রা বলছেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম নিজ জেলা সফর ঠাকূরগাঁও বাসীর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁকে একনজর দেখতে এবং নাগরিক সংবর্ধনায় অংশ নিতে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ইসলাম আলমগীর ঠাকূরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ।

Update Time : 04:02:08 am, Sunday, 6 September 2026