Dhaka 4:47 pm, Friday, 30 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

নারী ও শিশু সুরক্ষায় সংসদীয় কমিটিতে বিলকিস ইসলাম তৃণমূলের নারী-শিশুর অধিকার নিশ্চিতে কার্যকর ভূমিকার প্রত্যয়;নীলফামারীতে আনন্দের জোয়ার।

রাজু আহমেদ,নীলফামারী জেলা প্রতিনিধি।।

জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সংরক্ষিত নারী আসন-৩০৭ (নীলফামারী,সৈয়দপুর,কিশোরগঞ্জ ও জলঢাকা)এর সংসদ সদস্য বিলকিস ইসলাম।নারী উন্নয়ন,শিশু সুরক্ষা ও নারী অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির সদস্য মনোনীত করা হয়।

সেলিমা রহমান এমপিকে সভাপতি করে গঠিত কমিটির সদস্য হিসেবে বিলকিস ইসলাম ছাড়াও রয়েছেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং রাশেদা বেগম হীরা এমপি।

স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় বিলকিস ইসলাম এমপি বলেন,তৃণমূল পর্যায়ে নারী ও শিশুদের কল্যাণে কাজ করার পাশাপাশি বাল্যবিয়ে,যৌতুকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।বিশেষ করে তার নির্বাচনী এলাকার নারী ও শিশুদের অধিকার,নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতীয় পর্যায় থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন,নারী ও শিশুদের উন্নয়ন শুধু সামাজিক দায়িত্ব নয়,এটি দেশের সামগ্রিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত।সংসদীয় কমিটির দায়িত্ব পালনের মধ্য দিয়ে নারী ও শিশুবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি।

এদিকে বিলকিস ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় নীলফামারীর সৈয়দপুর,কিশোরগঞ্জ ও জলঢাকা এলাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ,সুশীল সমাজ ও দলীয় নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা,সংসদীয় কমিটিতে বিলকিস ইসলামের অন্তর্ভুক্তির ফলে উত্তরাঞ্চলের নারী ও শিশুদের বিভিন্ন সমস্যা জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে।বিশেষ করে বাল্যবিয়ে প্রতিরোধ,নারী ক্ষমতায়ন,শিশু সুরক্ষা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিবাচক পরিবর্তন আনবে-এমন প্রত্যাশা করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

নারী ও শিশু সুরক্ষায় সংসদীয় কমিটিতে বিলকিস ইসলাম তৃণমূলের নারী-শিশুর অধিকার নিশ্চিতে কার্যকর ভূমিকার প্রত্যয়;নীলফামারীতে আনন্দের জোয়ার।

Update Time : 03:50:18 am, Friday, 4 September 2026