

শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি:
পাবনার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ফরিদপুর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, ওসি মোঃ মঞ্জুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ডিএমপির উত্তরা পশ্চিম থানার দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আতিউর রহমান ওরফে আতিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আতিউর রহমান মৃত আবুল হোসেনের ছেলে। তার বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার ছাতিরপাড়া এলাকায়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ডিএমপির উত্তরা পশ্চিম থানার জিআর নং-৬৮৭ মামলাসহ অন্যান্য মামলার তথ্য রয়েছে।
অপরদিকে, এসআই (নিঃ) মোঃ শাহরুখ রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে গাঁজা সেবনের অভিযোগে দুই মাদকসেবীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আরিফুল ইসলাম (২৩), পিতা মৃত ইদ্রিস এবং মোঃ ফরিদুল ইসলাম (২১), পিতা তোফাজ প্রামাণিক। তাদের উভয়ের বাড়ি রতনপুর (মধ্যপাড়া) এলাকায়, থানা ফরিদপুর, জেলা পাবনা।
ফরিদপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার পুলিশ স্কট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি: