Dhaka 11:44 am, Sunday, 13 September 2026
News Title :
বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা,নাগরগঞ্জ স্কুল মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ এলাকাবাসী।  কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার। বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। ওসি আনিসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়ায় আজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার। অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ প্রতিবাদে সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পিসিএনপির ধন্যবাদ ও অভিনন্দন। পাঁচবিবিতে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু। দিনাজপুরের বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন।

গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা। 

সোহরাব উদ্দিন মন্ডল, গাজীপুর

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া শিশু খাদ্য উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাত এবং অনুমোদনহীনভাবে ব্যাটারি উৎপাদনের অভিযোগে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় তিনটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পৃথক অভিযানে প্রতিষ্ঠানগুলোকে মোট ৪ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর ও গাছা কলেজ সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথমে দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকার এগ্রো ফুড এন্ড বেভারেজ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই জুস, আইস ললি, কফিসহ বিভিন্ন ধরনের শিশু খাদ্য পণ্য তৈরি ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অনুমোদনহীন প্যাকেজিংয়েরও প্রমাণ মেলে। পরে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর দক্ষিণ খাইলকুর এলাকার তৌহিদ ফুড এন্ড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি বাইরে থেকে শিশু খাদ্য কিনে নিজেদের স্টিকার লাগিয়ে বাজারজাত করছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সবশেষে গাছা কলেজ সংলগ্ন কিং পাওয়ার কোম্পানি লিমিটেড নামের চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় অভিযান চালানো হয়। সেখানে শুধু ট্রেড লাইসেন্স পাওয়া গেলেও কলকারখানার প্রয়োজনীয় লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআইয়ের ছাড়পত্রসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র পাওয়া যায়নি।

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ব্যাটারি উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাতের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানগুলো পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর নিশাত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৩২(১) ধারা এবং বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে ধার্য করা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা,নাগরগঞ্জ স্কুল মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ এলাকাবাসী। 

গাজীপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা। 

Update Time : 11:43:45 pm, Wednesday, 2 September 2026