

মোঃ ইউছুফ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় অন্তঃসত্ত্বা নারী সহ আহত – ৩ জন। ঘটনাটি ঘটে গত ২৯ আগষ্ট শনিবার সকালে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার হাজির হাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে হাফিজ উল্যা ব্যাপারী বাড়ীতে। আহতরা হলেন, আলী হায়দার ওসমানী ও তার পুত্র জাহিদুল এবং জাহিদুল ইসলামের স্ত্রী তাসলিমা।
অপরদিকে অভিযুক্তরা হলেন একই বাড়ীর, আবুল কালাম বসু, মাইন উদ্দিন সুমন ও আরাফাত হোসেন।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে, অভিযুক্ত আবুল কালাম বসু গং রা পূর্বে একটি অমানবিক ঘটনা ঘটায়। তার প্রতিবাদ করে (নিরপেক্ষ হিসেবে) জাহিদুল ইসলাম গং রা। তারই ধারাবাহিকতায় গত ২৯ আগষ্ট শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলী হায়দার ওসমানী ও তার পুত্র জাহিদুল ইসলাম এবং জাহিদুলের স্ত্রী তাসলিমাকে হামলা করে গুরুত্বর আহত করা হয়।
আহতরা লক্ষ্মীপুর কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান।
কমলনগর থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, লিখিত অভিযোগ পেলে তারা আইনী ব্যবস্থা নেবেন।
ভুক্তভোগীরা প্রশাসন সহ সর্ব মহলের হস্তক্ষেপ কামনা করেন।
মোঃ ইউছুফ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ