Dhaka 2:57 pm, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন। 

মো. আরফান আলী :

ঠাকূরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী জগেন চন্দ্র রায়ের বসতঘর।

আগুনে ঘরবাড়ীর পাশাপাশি আসবাবপত্র, হাঁসের খামার কাপড় চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি মানবেতর জীবনযাপন শুরু করে।

এমন সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন উদারতা ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটির পূনর্বাসনের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় টিন প্রদান করা হয়েছে।

সম্প্রতি ফাউন্ডেশনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ীতে গিয়ে তাদের হাতে এসব নির্মাণ সামগ্রী তুলে দেন। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং দ্রুত পূনর্বাসনের আশ্বাস প্রদান করেণ।

উদারতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, একটি দুর্ঘটনা একটি পরিবারের জীবনের সব অর্জন কেড়ে নিতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে উদারতা ফাউন্ডেশন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা জানান।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরা বলেন, আগুনে সবকিছু হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। মাথা গোঁজার ঠাঁই তৈরির চিন্তায় যখন অনিশ্চয়তায় ছিলেন, তখন উদারতা ফাউন্ডেশনের দেওয়া টিন ও পিলার তাদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উদারতা ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারকে ঘর নির্মাণ সামগ্রী দিল উদারতা ফাউন্ডেশন। 

Update Time : 11:58:53 am, Saturday, 29 August 2026