Dhaka 5:15 pm, Saturday, 29 August 2026
News Title :
নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত।  দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা।  দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা ৭নং পলিপ্রয়াগপুরে বিএনপির মতবিনিময় সভা,উন্নয়ন ও জনদুর্ভোগের নানা দাবি।  কাহালুতে সাংবাদিকদের মিলনমেলা, আড্ডা ও মতবিনিময়ে জমে উঠল প্রাণের বন্ধন।  ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত। দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, দূর্ঘটনা কবলিত বাস আটক।  ইসলামী আন্দোলন বাংলাদেশ,ছাতক উপজেলা শাখার সম্মেলন।  দুর্গাপুরে মাদ্রাসা সুপার জাহিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা। প্রকাশিত সংবাদের পর ঢাকায় চালু হচ্ছে কোরিয়ার ভিসা সেন্টার। রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন।

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, দূর্ঘটনা কবলিত বাস আটক। 

রিয়াজুল ইসলাম আলম,, দেবহাটা প্রতিনিধি।

সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত। নিহত মৎস্য ব্যবসায়ীর নাম আব্দুল আলিম (৫০)। তিনি দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ দূর্ঘটনা কবলিত বাসটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিহত আব্দুল আলিম গাজীরহাট বাজার থেকে শুক্রবার ২৮ আগষ্ট সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ীক প্রয়োজন মিটিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময়

কাজী এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস যার রেজিস্ট্রেশন নম্বার সিরাজগঞ্জ ব ১১- ০০৮৬ কালীগঞ্জ থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার প্রাক্কালে দেবীশহর এলাকায় আব্দুল আলিমের মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল আলিম মারাত্মক আহত হলে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা ব্লীজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরন করেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, দূর্ঘটনা পরবর্তী পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করেছে। তবে চালক তার আগেই পালিয়ে যায়। ওসি জানান, নিহতের মোটর সাইকেলটি পুলিশ হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে মামলা রেকর্ড করা হবে বলে ওসি জানান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নাগেশ্বরী ব্লাড ব্যাংক-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত। 

দেবহাটায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, দূর্ঘটনা কবলিত বাস আটক। 

Update Time : 08:29:47 am, Friday, 28 August 2026