Dhaka 8:00 pm, Sunday, 13 September 2026
News Title :
পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক-সামাজিক ঐক্যের বিকল্প নেই:বিলকিস ইসলাম।  শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। দেবিদ্বারে ‘হানি ট্র্যাপ’ খ্যাত লেডি ডন লাইলি এবার ইয়াবাসহ গ্রেপ্তার। বীরগঞ্জে জমজমাট ঐতিহ্যবাহী লাঠি খেলা,নাগরগঞ্জ স্কুল মাঠে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়, খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ এলাকাবাসী।  কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  মান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা।  হবিগঞ্জে জিরাবোঝাই ট্রাক আটক, চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার। বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি। ওসি আনিসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়ায় আজিত হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার।

বিজিবি’র অভিযানে ধামইরহাটে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার নিকেশ্বর ফুটবল খেলার মাঠে অভিযান চালিয়ে ১৫৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।

বিজিবি সূত্র জানায়, ২৬ আগস্ট রাত সাড়ে ১০টয় কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২/৭-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। ধামইরহাট থানাধীন নিকেশ্বর ফুটবল খেলার মাঠের উত্তর পাশে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা রাতের আঁধারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকা।

আটককৃত মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মালামাল পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-র অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র এই সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন।

বিজিবি’র অভিযানে ধামইরহাটে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। 

Update Time : 11:09:08 am, Thursday, 27 August 2026