Dhaka 5:54 pm, Thursday, 29 October 2026
News Title :
সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন। মাদক ও সন্ত্রাসমুক্ত উন্নত মৌগাছি গঠনে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের প্রশংসনীয় পদক্ষেপ পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  পাঁচবিবিতে অটোভ্যান চালককে হত্যা করে অটো ছিনতাই ‎বকশীগঞ্জে ঝোপের আড়ালে মিলল গৃহবধূর পচাগলা লাশ, আটক ৪ ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ঈশ্বরগঞ্জ থানার মো. সাজ্জাদ রোমন পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ। কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড ও জরিমানা

পাটগ্রামে ফেডারেশনের গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

আব্দুস সামাদ, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে বিপ্লবী কুচলিবাড়ি ইউনিয়ন ফেডারেশনের চত্বর থেকে একটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান পাভেলের বিরুদ্ধে।

জানা গেছে, কয়েক দিন আগে ফেডারেশনের ঘর মেরামতের জন্য চত্বরে থাকা পাঁচটি গাছ কাটেন ফেডারেশনের সদস্যরা। এ সময় সেখানে থাকা একটি বড় ইউক্যালিপটাস গাছ, যার আনুমানিক মূল্য ১৭ হাজার টাকা বলে দাবি করা হচ্ছে, সেটি নিয়ে গিয়ে আত্মসাতের অভিযোগ ওঠে বিএনপি নেতা আনিসুর রহমান পাভেলের বিরুদ্ধে।

ফেডারেশনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হলে তারা বলেন ঘর মেরামতের উদ্দেশ্যে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হলেও বড় ইউক্যালিপটাস গাছটি নিয়ে যাওয়ার বিষয়ে ফেডারেশনের অনুমতি নেওয়া হয়নি। এতে সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে আনিসুর রহমান পাভেল বলেন আমি গাছটি কিনে নিয়েছি কিছু টাকা দিয়ে আর কিছু বাকি আছে, গাছ কেটে নিয়ে গিয়ে আত্মসাতের বিষয়টা মিথ্যা।

এ ঘটনায় ফেডারেশনের গাছ কাটার ও নিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঁথিয়ায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি নাজিবুর রহমান মোমেন।

পাটগ্রামে ফেডারেশনের গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

Update Time : 10:21:29 am, Wednesday, 26 August 2026