Dhaka 6:33 am, Tuesday, 25 August 2026
News Title :
ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক।  সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার। ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা। ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক। ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট ও লাইসেন্সবিহীন চলছে স্বাধীনতা পরিবহন চার পয়েন্টে চাঁদার অভিযোগ। নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগ: ৪০ লক্ষাধিক টাকার মাছ নিধন। যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা।  শালিস বৈঠকেই মারামারি, আহতরা হাসপাতালে,রাতে বাড়ি থেকে ৭টি গরু চুরি, উদ্ধার পাঁচ।  সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ! কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাস বিপি অনুষ্ঠিত আজ থেকে শুরু হয়। 

শালিস বৈঠকেই মারামারি, আহতরা হাসপাতালে,রাতে বাড়ি থেকে ৭টি গরু চুরি, উদ্ধার পাঁচ। 

মতিউর রহমান, বরগুনা।

বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠি এলাকায় শালিসি বৈঠকক চলাকালীন সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিরিন সুলতানাসহ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি থাকার সুযোগে ওই রাতেই তাদের বাড়ি থেকে সাতটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশের তৎপরতায় নলছিটি এলাকা থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেশান্তরকাঠি এলাকায় খন্দকার বাড়িতে জমিজমা সংক্রান্ত একটি শালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিরিন সুলতানাসহ কয়েকজন আহত হন। পরে আহতদের চিকিৎসার জন্য দুইজনকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে আর দুইজন বেতাগী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে পরিবারের সদস্যরা আহত হয়ে হাসপাতালে থাকায় রাতে বাড়িটি অনেকটা ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ি থেকে ৭ টি গরু নিয়ে যায় বলে অভিযোগ করেন শিরিন সুলতানা। বিষয়টি জানতে পেরে তিনি বেতাগী থানায় খবর দেন।

পুলিশ ঘটনাটি তদন্ত করে নলছিটি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গরু উদ্ধার করে। তবে এখনো ২টি গরুর সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় শিরিন সুলতানা বাদী হয়ে বেতাগী থানায় মামলা করেছেন।

বিবাদীদের সাথে গণমাধ্যম কর্মীরা একাধিকবার মুঠোফোনে কথা বলার জন্য চেষ্টা করলেও তাদেরকে কাউকে পাওয়া যায়নি ।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার জানিয়েছে , চুরি যাওয়া গরু উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

স্থানীয়রা শালিসি বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ এবং পরবর্তীতে বাড়ি থেকে গরু চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত ১জন কে আটক করতে সক্ষম হই এবং অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক। 

শালিস বৈঠকেই মারামারি, আহতরা হাসপাতালে,রাতে বাড়ি থেকে ৭টি গরু চুরি, উদ্ধার পাঁচ। 

Update Time : 03:11:36 am, Monday, 24 August 2026