

শেখ হাচান,ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৮৫১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং এ রোগে মৃত্যুর সংখ্যা ২১ জনে রয়েছে। রোববার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত দৈনিক হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার হিসাবে সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা পর্যন্ত নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। এ সময়ে হামজনিত মৃত্যুর সংখ্যাতেও কোনো পরিবর্তন হয়নি।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৫ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন ভর্তি হন।
দুই হাসপাতালে পুরোনো ও নতুন রোগী মিলিয়ে বর্তমানে মোট ১০৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৩ আগস্টের হিসাব অনুযায়ী হাসপাতালে ভর্তি সন্দেহভাজন রোগীদের মধ্যে ফরিদপুর জেলার ৩৯ জন এবং অন্যান্য জেলার ১৭ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার হাম পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
শেখ হাচান, ফরিদপুর প্রতিনিধি :