Dhaka 6:32 am, Tuesday, 25 August 2026
News Title :
ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক।  সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ যুবক গ্রেপ্তার। ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা। ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক। ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট ও লাইসেন্সবিহীন চলছে স্বাধীনতা পরিবহন চার পয়েন্টে চাঁদার অভিযোগ। নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগ: ৪০ লক্ষাধিক টাকার মাছ নিধন। যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা।  শালিস বৈঠকেই মারামারি, আহতরা হাসপাতালে,রাতে বাড়ি থেকে ৭টি গরু চুরি, উদ্ধার পাঁচ।  সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২ কোটি ২৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ! কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ মাস বিপি অনুষ্ঠিত আজ থেকে শুরু হয়। 

নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগ: ৪০ লক্ষাধিক টাকার মাছ নিধন।

মোঃ হায়দার আবু হান্নান মহাদেবপুর উপজেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাকিল তরফদারের একটি বাণিজ্যিক পুকুরে রাতের আঁধারে বিষপ্রয়োগ করেছে দুর্বৃত্তরা। বিষের প্রতিক্রিয়ায় পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৬৫০ মণ মাছ মারা গেছে। এতে ওই ইউপি চেয়ারম্যানের প্রায় ৪০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান শাকিল তরফদার দীর্ঘদিন ধরে উপজেলার শালগ্রাম বড় পুকুরে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার রাতেও পুকুরের সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সোমবার (২৪ আগস্ট) ভোরে স্থানীয় লোকজন ও খামারের দায়িত্বে থাকা ব্যক্তিরা পুকুরে গিয়ে দেখতে পান যে, ছোট-বড় অসংখ্য মাছ মরে ভেসে উঠছে। সময়ের সাথে সাথে পুরো পুকুরের পাঙ্গাস,মাগুর, রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন জাতের শত শত মাছ মরে ভেসে ওঠে এবং চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।খবর পেয়ে সকালে ঘটনাস্থলে উৎসুক জনতার ঢল নামে। পুকুরের এই ভয়াবহ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন খামার সংশ্লিষ্টরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে কোনো অজ্ঞাত দুর্বৃত্ত চক্র পুকুরের পানিতে বিষ বা কোনো তীব্র রাসায়নিক কীটনাশক ঢেলে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত ইউপি চেয়ারম্যান শাকিল তরফদার জানান, “পরিকল্পিতভাবে আমার এই বড় ক্ষতি করা হয়েছে। পুকুরে বিষ দিয়ে প্রায় ৬৫০ মণ মাছ মেরে ফেলা হয়েছে, যার বাজারমূল্য ৪০ লক্ষাধিক টাকারও বেশি। এই ঘটনার পেছনে কারা জড়িত তা উদঘাটন করা দরকার।” তিনি আরও জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক। 

নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগ: ৪০ লক্ষাধিক টাকার মাছ নিধন।

Update Time : 03:34:14 am, Monday, 24 August 2026